সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

তাড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ বার পড়া হয়েছে
তাড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর  মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান, তাড়াইল উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই, উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিকাশ রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক খান, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শিউলি আকতার, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা তাইজুল ইসলাম, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক কামরুল ইসলাম ভূঁইয়া, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক আবুল মনসুর খান, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন, তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও তাড়াইল উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজের শিক্ষক-শিক্ষিকা, সরকারি-বেসরকারি ব্যংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com