শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩২ জনের

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩২ জনের

দেশে ডেঙ্গুর প্রকোপ কোনোভাবেই কমছে না। মৃত্যুর পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। চলতি সপ্তাহে (৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর) ডেঙ্গুতে ৩২ জনের মৃত্যু এবং চার হাজার ২৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ৩০ নভেম্বর ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু এবং ৬৭৫ জন হাসপাতালে, ১ ডিসেম্বর ৬ জনের মৃত্যু এবং ৮৮২ জন হাসপাতালে, ২ ডিসেম্বর তিনজনের মৃত্যু এবং ৭০৫ জন হাসপাতালে, ৩ ডিসেম্বর ৭ জনের মৃত্যু এবং ৬২৯ জন হাসপাতালে, ৪ ডিসেম্বর পাঁচজনের মৃত্যু এবং ৬২৯ জন হাসপাতালে, ৫ ডিসেম্বর পাঁচজনের মৃত্যু এবং ৫৭০ জন হাসপাতালে, ৬ ডিসেম্বর তিনজনের মৃত্যু এবং ১৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫ হাজার ৭০ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ২০০ জন। মারা গেছেন ৫১৭ জন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com