শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে
গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

গ্লোবাল সুপার লিগে টানা দুই ম্যাচ হারের পর টানা দুটি জিতে ফাইনালের টিকিট কেটেছিল রংপুর রাইডার্স। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য সৌম্য-রিশাদদের জাতীয় দলে ডাক পড়ায় বিপাকে পড়েছিল রংপুর। ফাইনালে অংশগ্রহণ করা নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

সেই অনিশ্চয়তা কাটিয়ে উঠে ফাইনালেও বাজিমাত করেছে বসুন্ধরা গ্রুপের দলটি। ভিক্টোরিয়াকে ৫৬ রানের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম শিরোপা ঘরে তুলেছে রংপুর রাইডার্স।

শনিবার (৭ ডিসেম্বর) ফাইনালে আগে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়াকে ১৭৯ রানের লক্ষ্য দেয় রংপুর। জবাব দিতে নেমে ১১ বল হাতে থাকতে ১২২ রানে অলআউট হয় ভিক্টোরিয়া। এতে ৫৬ রানের জয় পায় বাংলাদেশের প্রতিনিধিরা।

রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন হারমীত সিং। শেখ মাহেদী এবং সাইফ হাসান শিকার করেন দুটি করে উইকেট। এ ছাড়াও কামরুল হাসান এবং রিশাদ হোসেন নেন এক উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রংপুরকে উড়ন্ত শুরু এনে দেন সৌম্য সরকার এবং স্টিভেন টেইলর। দুজনের ব্যাট থেকে আসে ১২৪ রান। সৌম্য ৩৩ বলে এবং টেইলর ৪৪ বলে ফিফটি তুলে নেন।

৪৯ বলে ৬৮ রান করে টেইলর আউট হলেও ব্যাট চালাতে থাকেন সৌম্য। অপর প্রান্ত থেকে সাইফ হাসান ৬ এবং ম্যাদসেন ১০ রান করে আউট হন শেষ পর্যন্ত সৌম্যর অপরাজিত ৮৬ রানের ইনিংসে ভর করে ১৭৮ রানের বড় পুঁজি পায় বাংলাদেশের প্রতিনিধিরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com