শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে বিএনপির কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে
হোসেনপুরে বিএনপির কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জের হোসেনপুরে ১নং জিনারী ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও বিপুল পরিমান অর্থের বিনিময়ে কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জিনারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের একাংশ।
রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায়  উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজারে বিএনপির কার্যালয়ে  আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জিনারী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও বর্তমান সভাপতি প্রার্থী ফখরুল আলম খান, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার ও সাধারণ সম্পাদক প্রার্থী আবু হানিফ। 
লিখিত বক্তব্যে তারা বলেন, দ্বি-বার্ষিক সম্মেলনে প্রতি ওয়ার্ডে ৯ জন করে ভোটার থাকার কথা থাকলে নিয়ম বহিভূর্তভাবে প্রতি ওয়ার্ড থেকে ১৩ জন করে ভোটার নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটার তালিকা প্রকাশ করা হয় নির্বাচনের দিন। একজন মৃত ভোটারের জায়গায় তার ছেলেকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। এছাড়াও নির্বাচনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থের বিনিময় হয়েছে। পরে, এ নির্বাচন বাদ দিয়ে পুনরায় সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান তারা।
.
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সারোয়ার উদ্দিন খান তসলিম, যুগ্ম আহবায়ক দিদারুল আলম দিদার, বিএনপি নেতা আমিনুল মেম্বার, আবু মুসা আকন্দসহ জিনারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় দুইশতাধিক  নেতৃবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com