রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

ভারতে ৪৪ স্কুলে বোমা হামলার হুমকি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে
ভারতে ৪৪ স্কুলে বোমা হামলার হুমকি

ভারতের রাজধানী দিল্লির ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে, যার মধ্যে পশ্চিম বিহারের ডিপিএস আর কে পুরম এবং জিডি গোয়েঙ্কা স্কুল আছে। রোববার (৮ ডিসেম্বর) রাত ১১টা ৩৮ মিনিটে ই-মেইলের মাধ্যমে এই হুমকি দেয়া হয়।

এনডিটিভির হাতে আসা ই-মেইলের অনুলিপি অনুযায়ী, রোববার রাত ১১টা ৩৮ মিনিটে ইমেইলটি পাঠানো হয়। ই-মেইলে দাবি করা হয়েছে, ভবনের ভেতরে একাধিক বোমা রাখা হয়েছে। বোমাগুলো ছোট, আর খুব সূক্ষ্মভাবে লুকানো আছে। হুমকিদাতা বোমা নিষ্ক্রিয় করার কথা বলে ৩০ হাজার ডলার দাবি করেছে।

প্রেরক লিখেছেন, বোমা বিস্ফোরিত হলে ভবনের খুব বেশি ক্ষতি হবে না, তবে তাতে অনেক মানুষ আহত হবে। আপনারা সবাই পরিণতি ভোগ এবং অঙ্গ হারানোর প্রাপ্য।

এনডিটিভি লিখেছে, দিল্লি পুলিশ প্রেরকের আইপি ঠিকানার বিষয়ে অনুসন্ধানের পাশাপাশি হুমকিদাতাকে খুঁজছে।

সোমবার সকালে যখন স্কুল বাস আসছিল, অভিভাবকরা তাদের সন্তানদের নামিয়ে দিচ্ছিলেন, আর কর্মীরা সকালের অ্যাসেম্বিলির জন্য প্রস্তুতি নিচ্ছেন-এমন কর্মযজ্ঞের মধ্যে ওই সতর্কবার্তা আসে। দিল্লি ফায়ার সার্ভিস স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে জিডি গোয়েঙ্কা স্কুল থেকে প্রথম কল পায়। পরে সকাল ৭টা ৬ মিনিটে ডিপিএস আর কে পুরম থেকে একই বিষয়ে আরেকটি কল আসে।

ডগ স্কোয়াড, বোমা শনাক্তকারী দল ও স্থানীয় পুলিশসহ ফায়ার সার্ভিসের কর্মীরা স্কুলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করছে। তবে সকাল ৯টা পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com