বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচরে মাইক্রোবাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত, আহত-৩

হৃদয় আজাদ, ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে মাইক্রোবাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত, আহত-৩

ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার অপর তিনযাত্রী।

নিহতরা হলেন, উপজেলার দাড়িয়াকান্দি এলাকার মৃত সাহু মিয়ার ছেলে অটোরিকশার চালক কালু মিয়া (৪২) ও যাত্রী রামদী ইউনিয়নের বড়চরা গ্রামের মোঃ হেলাল মিয়া (৪৫)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের আলী আকবরি নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনার পর মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায় চালক ও যাত্রীরা।

খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ও ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করেন। এ সময় আহতদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ পরিবারের অনাপত্তিতে ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়। বেলা সাড়ে ১০টার দিকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্-জোহরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভৈরব থেকে ৪জন যাত্রী নিয়ে কটিয়াদী যাবার পথিমধ্যে ছয়সূতি ইউনিয়নের আলী আকবরি পেট্রোল পাম্পের কাছে পৌঁছলে কিশোরগঞ্জ থেকে ভৈরব অভিমূখী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার চালক কালু মিয়া ও যাত্রী হেলাল মিয়া। ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই.) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে স্থানীয় জনতা ও কুলিয়ারচর থানা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের ময়না তদন্তে আপত্তি থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও মাইক্রোবাসটির নম্বরপ্লেট দেখে চালক ও মালিককে সনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com