শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

শেখ হাসিনাকে ফেরানো ও ভারতের সঙ্গে স্বার্থের ইস্যু পাশাপাশি চলবে: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে
শেখ হাসিনাকে ফেরানো ও ভারতের সঙ্গে স্বার্থের ইস্যু পাশাপাশি চলবে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনা এবং অন্যান্য স্বার্থের বিষয়গুলো পাশাপাশি চলবে।

বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে না পারলে ঢাকা-দিল্লি সম্পর্ক কি স্বাভাবিক থাকবে? এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুটোই পাশাপাশি চলবে। এটা একটা ইস্যু। তবে আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে। সেটাও চলবে।

এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, ভারত, চীন ও যুক্তরাষ্ট্র সবার সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে। এই তিন দেশের সঙ্গেই আমাদের স্বার্থ আছে, এই তিন দেশই আমাদের অগ্রাধিকারে থাকবে।

আরেক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, নতুন বছরে আমাদের অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গা ইস্যুর সমাধান, এই তিন দেশের সঙ্গে অর্থনৈতিক-কূটনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা ও ভালো অবস্থা সৃষ্টি করা।

জুলাই অভ্যুত্থানের বিষয়ে ঢাকা সফর করে যাওয়া জাতিসংঘের তদন্ত কমিটিকে বিভিন্ন সংস্থা থেকে সহায়তা করার কথা। তবে বেশ কয়েকটি সংস্থা এখনো প্রতিবেদন জমা দেয়নি। এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমি আশা করি, জানুয়ারির মধ্যে সব রিপোর্ট পেয়ে যাবো।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাখাইনের পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ সেখানকার গ্রাউন্ড রিয়েলেটির পরিবর্তন হয়ে গেছে। আমি যখন সরকারের বাইরে ছিলাম, তখন এ নিয়ে অনেক কথা বলেছি। এখন বলতে চাই, এই মানুষগুলোকে (রোহিঙ্গাদের) অধিকার ও নিরাপত্তার সঙ্গে ফেরত পাঠানো। কেননা এটা না হলে, তারা ফেরত যেতে রাজি হবেন না।

আরেক প্রশ্নের উত্তরে উপদেষ্টা তৌহিদ বলেন, আমি চীনে যাচ্ছি। চীন যেহেতু আমাকে ইনভাইট করেছে, তাই যাচ্ছি। আমাদের অনেক ইস্যু রয়েছে আলোচনার। তবে সেসব ইস্যু এখনই বলতে চাই না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com