মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

দুটি কিডনিই বিকল এতিম নাজমুলের, সাহায্যের আবেদন পরিবারের

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে
দুটি কিডনিই বিকল এতিম নাজমুলের, সাহায্যের আবেদন পরিবারের

কিশোরগঞ্জের সদর উপজেলার যশোদল ইউনিয়নের নধার এলাকার বাসিন্দা মো. নাজমুল (২০) এর দুটি কিডনি বিকল হয়ে পড়েছে। দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া এই শিক্ষার্থী চিকিৎসাহীনতায় ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন।

জানা যায়, বাবা হারানো নাজমুল নানা বাড়িতে থেকে দিনমজুরের কাজ করার পাশাপাশি লেখাপড়া চালিয়ে যান। তার চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন যা যোগার করার সামর্থ্য নেই স্বজনদের। বর্তমানে এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নাজমু্ল।

প্রতিবেশীরা জানান, নাজমুল একজন ভালো মানুষ। অত্যন্ত বিনয়ী, ভালো ছেলে। হঠাৎ করে তার এমন রোগ ধরা পড়লো, যা সত্যিই দুঃখজনক।

স্থানীয় বাসিন্দা ইসমাইল বলেন, বাবা হারা নাজমুল কখনো রাজমিস্ত্রি আবার কখনো রড-মিস্ত্রির কাজ করার পাশাপাশি পড়ালেখা চালিয়ে আসছে। হঠাৎ এমন খবরে আমরা এলাকাবাসী মিলে সামর্থ্য অনুযায়ী তার পাশে দাঁড়িয়েছি অন্যরাও এগিয়ে আসলে মেধাবী ছেলেটি বাঁচতে পারবে।’

নাজমুলের নানি অনুফা বেগম বলেন, ‘এতদিন সবকিছু ঠিকঠাক মতোই চলছিল। হঠাৎ করে নাজমুলের অসুস্থতা দেখা দেয়। হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। চোখের সামনে আমার নাতিটা যন্ত্রণা ভোগ করছে। কিছুই করতে পারছি না। একমাত্র আল্লাহ ছাড়া আমাদের আর চাওয়ার মতো জায়গা নেই।’

নাজমুল হাসপাতালের বেডে শুয়ে বেঁচে থাকার আকুতি জানিয়ে বলেন, দিনদিন আমার শরীরের অবস্থা অবনতি হচ্ছে। আমার আত্মীয় স্বজনের কারো সামর্থ্য নেই আমার চিকিৎসা করানোর, যদি সমাজের বিত্তবান দানশীল ব্যক্তিরা এগিয়ে আসে তাহলে হয়তো কিছুদিন বাঁচতে পারবো।

নাজমুলকে সাহায্য ও যোগাযোগের জন্য: ০১৭০৩ ০৩ ৬৫ ৯০।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com