শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

সাভারের জাহিদ হত্যা মামলায় তিন জনের ফাঁসির আদেশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে
সাভারের জাহিদ হত্যা মামলায় তিন জনের ফাঁসির আদেশ

প্রায় এক যুগ আগে ঢাকার সাভার এলাকায় ‘পূর্ব শত্রুতার জেরে’ জাহিদ হোসেন নামে এক ব্যক্তিকে খুনের দায়ে তিন জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত।

ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নি বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- পিরোজপুরের নেছারাবাদ থানার সারেংকাঠির মৃত মোশারফ কাজীর ছেলে কাজী আহসান তাকবীর, রংপুরের কোতোয়ালি থানার আলমনগর খামারের মৃত নূর মোহাম্মদ মিয়ার ছেলে মো. কাজল ও সাভারের বন পুকুর এলাকার মৃত আরব উল্লাহ ছেলে লাল চাঁন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন বিচারক।

আসামিদের মধ্যে কাজলকে রায় ঘোষণার আগে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

পলাতক অপর দুই আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারক।

মামলার বিবরণে জানা যায়, আসামিদের সাথে জাহিদ হোসেনের শত্রুতা ছিল। এরই জেরে ২০১৩ সালের ১৭ জুলাই লাল চাঁন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সাভার থানাধীন আড়াপাড়ার হিজলাপাড়া হেলালের বাড়ির সামনে নিয়ে আসামিরা জাহিদকে কুপিয়ে গুরুতর জখম করেন।

এরপর লোকজন তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদ।

এ ঘটনায় তার বাবা হাজী মো. আনোয়ার হোসেন সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ ২০১৫ সালের ৩০ অগাস্ট তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে ২০১৬ সালের ২ মার্চ এ মামলার বিচার শুরুর আদেশ দেয় আদালত।

অভিযোগপত্রভুক্ত ১৬ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য শুনে বৃহস্পতিবার তিন আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দিলেন বিচারক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com