শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

সীমান্তে উত্তেজনা: ভারতীয়দের ছোড়া পাথরে বাংলাদেশি কিশোর আহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে
সীমান্তে উত্তেজনা: ভারতীয়দের ছোড়া পাথরে বাংলাদেশি কিশোর আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে আবারও উত্তেজনা শুরু হয়েছে। এ সময় ভারতীয়দের ছোড়া পাথরের আঘাতে এক বাংলাদেশি কিশোর আহত হয়েছে।

শনিবার শূন্যরেখায় দফায় দফায় দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, সকালে ভারতের কয়েকজন নাগরিক সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশ অংশে এসে আমগাছের ডালপালা কাটছিল। এ সময় বাংলাদেশিরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে দুই দেশের নাগরিকরা সংঘবদ্ধ হয়ে শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেয়।

একপর্যায়ে তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়। এ সময় ভারতীয়দের ছোড়া পাথরের আঘাতে মো. আসমাউল নামে এক বাংলাদেশি কিশোর আহত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ভারতীয়রা ইটপাটকেল ও পাথরের পাশাপাশি ককটেল বিস্ফোরণও ঘটিয়েছে। দুপুর পর্যন্ত বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্য কাজ করছে। দুই পক্ষকে সীমান্ত থেকে সরিয়ে দিতে বিজিবি সদস্যরা কাজ করছেন।

এর আগে, গত ৫ জানুয়ারী থেকে ৮ জানুয়ারি পর্যন্ত টানা চারদিন একই ইউনিয়নের চৌকা সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করে। বিএসএফ স্থানীয়দের সহায়তায় আন্তর্জাতিক আইন ভঙ্গ করে অবৈধস্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে এ উত্তেজনার সৃষ্টি হয়। তবে বিজিবি ও স্থানীয় বাংলাদেশিদের বাধার মুখে বিএসএফ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com