শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

বদলে গেল পুলিশ-র‍্যাব ও আনসারের পোশাক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে
বদলে গেল পুলিশ-র‍্যাব ও আনসারের পোশাক

বদলে গেল পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক। বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের জন্য, র‍্যাবের জন্য এবং আনসারের জন্য তিনটা পোশাক চূড়ান্ত করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নতুন পোশাক অনুমোদন করা হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পোশাকের সঙ্গে তাদের মন-মানসিকতার পরিবর্তন হতে হবে।”

বৈঠকে আয়রন, রয়েল ব্লু, ডিপ খাকি, ডিপ ব্লু, জলপাই রংসহ ১৮টি রঙের পোশাকের মডেল উপস্থাপন করা হয়। সেখান থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা রঙের পোশাক চূড়ান্ত করা হয়।

প্রসঙ্গত, গত ৫ আগস্টের পর পুলিশের সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তন নিয়ে ব্যাপক আলোচনা হয়। সেই আলোকে র‌্যাব পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। এ নিয়ে গত ১১ আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেছিলেন, “পুলিশের ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। অনেকের মন ভেঙে গেছে, এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না। খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।”

পরদিন ১২ আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়। ১০ সদস্যের কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com