সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নওগাঁয় সমন্বয়ক পরিচয় দানকারীর ভাই ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে
নওগাঁয় সমন্বয়ক পরিচয় দানকারীর ভাই ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নওগাঁয় আন্দোলন দমনের জন্য লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করার অভিযোগে রাকি হোসাইন রকি (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের পর আজ (২৩ জানুয়ারী) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয় । এর আগে গতকাল মঙ্গলবার রাতে শহরের দয়ালের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রকি নওগাঁ শহরের মুন্সিপাড়া এলাকার বাবু হুসাইনের ছেলে। গ্ৰেফতার রাকি হোসাইন (রকি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নওগাঁ সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটির সদস্য। এছাড়াও নওগাঁয় সমন্বয় পরিচয় দানকারী রিয়াদুস সালেহীনের বড় ভাই বলে জানা গেছে।

পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নওগাঁয় স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের আন্দোলন দমনের জন্য লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে রাকি হোসাইন রকি। ৫ আগস্টের পর থেকেই আত্নগোপনে চলে যায়। এদিকে তার বড় ভাই রিয়াদুস সালেহীন সমন্বয়ক পরিচয় দিয়ে ভাইয়ের গ্ৰেফতার এড়াতে সাহায্য করে যাচ্ছিলেন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের দয়ালের মোড় হতে তাকে গ্রেফতার করে পুলিশ।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফজলে রাব্বি জানান- গ্ৰেফতার রাকি হোসাইন রকির ভাই রিয়াদুস সালেহীন ৫ আগষ্টের পর থেকে নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে বেড়াতেন। পাশপাশি স্কুলের শিক্ষক পদত্যাগ করানো ও টাকার বিনিময়ে পুনর্বহাল, এক পক্ষের জমি অন্য পক্ষকে নিয়ে দেওয়া, খাস জমি ও পুকুর নিজে লিজ নেওয়া, মাঠ সংস্কারের টেন্ডার নেওয়াসহ বিভিন্ন তদবির করে বিতর্কিত কর্মকাণ্ড চালাতেন। তার বড় ভাই নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য হওয়ায় তাকে সেল্টার দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াতে সাহায্য করেন তিনি।

তিনি আরও বলেন, ব্যক্তি অপরাধের দায়ভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন শিক্ষার্থী নিবে না।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, গ্ৰেফাতার রাকি হোসাইন রকি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করার অভিযোগে তাকে গ্ৰেফতার করা হয়। গ্ৰেফতারের পর আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com