শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জে ট্রাফিক কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ট্রাফিক কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কার্যালয়ের স্থাপনা ও নথিপত্রসহ আসবাবপত্র পুড়ে গেছে।

ঘটনা তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) আনুমানিক ভোর ৪টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের আলোরমেলাস্থ পুরাতন কোর্ট এলাকায় জেলা ট্রাফিক পুলিশ কার্যালয়ে আগুন লাগে।  

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জানুয়ারি) আনুমানিক ভোর ৪টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের আলোরমেলাস্থ পুরাতন কোর্ট এলাকায় জেলা ট্রাফিক পুলিশ কার্যালয়ে আগুন লাগার বিষয়টি দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস। কিশোরগঞ্জ সদরের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট সকাল সাড়ে ৭টা পর্যন্ত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুনে অফিসের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ফটোকপির মেশিন, একটি মোটরসাইকেল, মামলা সংক্রান্ত নথিপত্র, নগদ ৪ লাখ ৭৫ হাজার ৫০০ টাকাসহ সকল আসবাবপত্র পুড়ে গেছে।

কিশোরগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সৈয়দ মনিরুজ্জামান জানান, আগুনে অফিসের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ফটোকপির মেশিন, একটি মোটরসাইকেল, মামলা সংক্রান্ত নথিপত্র, নগদ ৪ লাখ ৭৫ হাজার ৫০০ টাকাসহ সকল আসবাবপত্র পুড়ে গেছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী জানান, তদন্তের পর আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী জানান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মাহমুদুল ইসলাম তালুদকদারকে (পিপিএম) প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com