শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টা ৭ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে চার দিনের সফরে গত ২০ জানুয়ারি রাতে ইউরোপের দেশটির উদ্দেশে পাড়ি জমিয়েছিলেন প্রধান উপদেষ্টা। পরদিন ২১ জানুয়ারি বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে ড. ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি সুইজারল্যান্ডের জুরিখ শহরে পৌঁছায়।

এক তথ্য বিবরণীতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, সফরকালে ডব্লিউইএফ শীর্ষ সম্মেলনের সময় আনুষ্ঠানিকভাবে ৪৭টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন ড. ইউনূস।

পাশাপাশি এই সময়ে চারজন সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধান ছাড়াও চারজন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, জাতিসংঘ বা সদৃশ সংস্থার ১০ জন প্রধান বা শীর্ষ নির্বাহী, ১০ জন সিইও বা উচ্চ পর্যায়ের ব্যবসায়ী ব্যক্তিত্বসহ ৯ আয়োজিত অনুষ্ঠান (আনুষ্ঠানিক নৈশভোজ ও মধ্যাহ্নভোজ-৪), ৮টি মিডিয়ার সঙ্গে সম্পৃক্ততা এবং আরও দুটি অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com