শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ২৪/২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে
হোসেনপুরে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ২৪/২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ডি এস মধ্য পাড়া এলাকাবাসীর  উদ্যোগে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার  (২৬ জানুয়ারি) বিকালে উৎসবমুখর পরিবেশে উপজেলার শাহেদল ডি এস  মাদ্রাসা  মাঠে জমজমাট এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
৫নং শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ উদ্দিনের  সভাপতিত্বে ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক বাংলাদেশ জেলা পরিষদ ময়মনসিংহ বিভাগীয় সভাপতি ও  কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ মাসুদ আলম। 
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  প্রথম শ্রেণীর ঠিকাদার আলহাজ্ব মোঃ শাহাবুউদ্দিন, শাহেদল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান জুয়েল, শাহেদল ইউনিয়ন বিএনপির নেতা নূরে আলম ভূইয়া, শাহেদল ইউনিয়ন  ৬ নং ওয়ার্ড মেম্বার আঃ রউফ, বিএনপির ওয়ার্ড সভাপতি লিটন কারা,গনঅধিকার পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, বিএনপির নেতা হাবিবুল্লাহ ডালিম,সাবেক মেম্বার মোঃ সেলিম মিয়া, ওয়ার্ড বিএনপির নেতা মোঃ মিলন মিয়া,সমাজ সেবক মোঃ ফরিদ মিয়া ও অত্র মাদ্রাসার সহ কারী কর্মচারী সাফির উদ্দিন  প্রমুখ।
শাহেদল ডিএস মধ্য পাড়া মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪/২৫ ফাইনাল ম্যাচে সৌদি আরব স্পোর্টিং ক্লাব বনাম দাপুনিয়া স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। এতে  সৌদি আরব স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দাপুনিয়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
পরে বিজয়ী চ্যাম্পিয়ান দলের  মাঝে  প্রথম পুরস্কার ওয়াল্টন এর ফ্রিজ ও দ্বিতীয়  পুরস্কার ২৪ ইঞ্চি রঙিন এলইডি টিভি  পুরস্কার প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্তরা  বিজয়ীদের হাতে তুলে দেন।
প্রধান অতিথির বক্তৃতায় সাবেক কিশোরগঞ্জ জেলা  পরিষদের সদস্য  মোঃ মাসুদ আলম বলেন -জাতীয় মানের খেলোয়াড় তৈরি করতে গ্রামে গ্রামে আরও বেশি করে খেলার আয়োজন করা দরকার। খেলাধুলার মধ্য দিয়ে মানুষে মানুষে সম্প্রীতি তৈরি করতে হবে এবং খেলাধুলা করলে যুব সমাজ নেশাগ্রস্ত থেকে বিরত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com