শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে শামিল হওয়ার আহ্বান ড. সামিউল হক ফারুকীর

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে
সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে শামিল হওয়ার আহ্বান ড. সামিউল হক ফারুকীর

সকল মানুষের সার্বিক কল্যাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর নির্দেশিত এবং তাঁরই রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতেই সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে লোকদেরকে মানব রচিত ব্যবস্থা ত্যাগ করে সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে ইসলাম গ্রহণের দাওয়াতের মাধ্যমে সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে। দল মত নির্বিশেষে সকলকে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে শামিল হওয়ার আহবান জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে গণ দাওয়াতী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড.সামিউল হক ফারুকী এ কথা বলেন।

গতকাল শুক্রবার দুপুর ২টায় তাড়াইল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে গণ দাওয়াতী সমাবেশ শুরু হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এ কে এম ছানাউল্লাহ’র সঞ্চালনায় ড. সামিউল ফারুকী গণ দাওয়াতী সমাবেশে আরও বলেন, বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকায় দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি ও বৈষম্যের মাত্রা দিন দিন বেড়েই চলছে, যার কারণে মানুষের দুনিয়ার জীবনে দূর্ভোগ ও অশান্তি বিরাজ করছে এবং তাদের আখিরাতের জীবনও ধ্বংস হচ্ছে। সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠিত হলেই দুর্নীতি ও বৈষম্য মুক্ত সমাজ ও রাষ্ট্র গঠিত হবে, ফলে সকল মানুষের ধর্মীয় অধিকারসহ সকল অধিকার আদায় ও সংরক্ষণ হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক রমজান আলী, ঢাকা ধানমন্ডি ইবনে সীনা হাসপাতালের সিনিয়র কার্ডিওলজিস্ট প্রফেসর কর্নেল (অব:) ডা. জেহাদ খান। গণ দাওয়াতী সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম,  আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট মুসলেহ উদ্দিন সুমন, ও ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মাহমুদ। এছাড়াও জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com