শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের মারিয়া এলাকার বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা অর্থদণ্ড করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

অভিযানের সময় কারখানা তিনটিতে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাদ্যপণ্যের মোড়কে মিথ্যা তথ্য থাকায় ওইসব পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান চালানো হয়। দণ্ডিত প্রতিষ্ঠানের মধ্যে এম এম খান ফুডস (ম্যাক) কে তিন লাখ, সুগন্ধা ফুড প্রোডাক্টসকে তিন লাখ এবং আজহার ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২ লাখ টাকা দন্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে পরিশোধ করায় ৩ প্রতিষ্ঠানের মালিককে সাজা না দিয়ে মুক্তি দেয়া হয়।

কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালতের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন এবং দন্ড প্রদান করেন।

অভিযান সূত্রে জানা গেছে, কারখানা তিনটি পরিদর্শনকালে অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় মিষ্টি ও বিভিন্ন প্রকারের খাদ্যপণ্য প্রস্তুত করতে দেখা যায়। এছাড়াও বিপুল পরিমাণ মোড়কে মিথ্যা তথ্য পাওয়া যায়। অভিযানে এসব ধ্বংসের পাশাপাশি নিরাপদ খাদ্য আইনের ৩৩ ধারা অনুযায়ী ওই দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়। 

এ সময় প্রতিষ্ঠান তিনটিকে  খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুত ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার–পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা–সংবলিত পোস্টার প্রদান করা হয়। প্রতিষ্ঠান তিনটি নিরাপদ খাদ্য আইন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রদত্ত নির্দেশনা প্রতিপালন করবে মর্মে মুচলেকা দেয়।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম তালুকদার ও জেলার সেনেটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল উপস্থিত ছিলেন। অভিযানের সহায়তা দেন পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com