সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

হোসেনপুরে ক্যান্সারে আক্রান্ত মেবাধী ছাত্রী বৃষ্টির লেখাপড়া অনিশ্চিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে
হোসেনপুরে ক্যান্সারে আক্রান্ত মেবাধী ছাত্রী বৃষ্টির লেখাপড়া অনিশ্চিত
কিশোরগঞ্জের হোসেনপুরে বৃষ্টি আক্তার ( ১৮) নামে এক মেধাবী কলেজ ছাত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।  ক্রমশই তার হাঁটু  দিন দিন ফুলে যাচ্ছে।
ক্যান্সার নামক মরণ ব্যাধি  আক্রান্ত হয়ে মেধাবী কলেজ ছাত্রী বৃষ্টি আক্তারের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে।
সে হোসেনপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের নিরাহারগাতী গ্রামের বাবুল মিয়ার কন্যা । সে ২০২৪ সালে এসএসসি পরীক্ষার জিপিএ-৫ পেয়ে ঢাকার সরকারি ধামরাইল কলেজ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে। 
গত কয়েকমাস ধরে তার ডানপায়ের হাঁটুতে ক্যান্সার ধরা পড়ে ।  তার পিতা মো:বাবুল মিয়া একজন কারখানার শ্রমিক। ক্যান্সারের ব্যয় বহুল চিকিৎসা দরিদ্র পিতার পক্ষে সম্ভব নয়। বর্তমানে সে জাতীয় ক্যানন্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী সার্জন ডাক্তার নিশাত হাসনা আনজুম এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
এব্যাপারে বৃষ্টির দাদী আমেনা খাতুন জানান,  মেবাধী ছাত্রী বৃষ্টি আক্তারের চিকিৎসার জন্য  সকলের কাছে সহযোগিতা কামনা করছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com