বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে গণঅধিকার পরিষদের উদ্যোগে গজল সন্ধ্যা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে
হোসেনপুরে গণঅধিকার পরিষদের উদ্যোগে গজল সন্ধ্যা
কিশোরগঞ্জের হোসেনপুরে গণধিকার পরিষদের উদ্যোগে অভ্যুত্থান-২৪ শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায়, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সুস্থ সংস্কৃতি চর্চায় গজল সন্ধ্যা অনুষ্ঠিত  হয়েছে।
বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়। 
গণধিকার পরিষদ হোসেনপুর উপজেলা শাখার সদস্য সচিব হুমায়ুন  কবিরের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গণধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ অর্থসম্পাদক ও কিশোরগঞ্জ জেলার সদস্য সচিব মো. মোখলেছুর রহমান আকন্দ উজ্জল, শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান খান,সমন্বয়ক ছাত্র যুব শ্রমিক তথা গনঅধিকার হোসেনপুর উপজেলা ও যুগ্ম সদস্য-সচিব কিশোরগঞ্জ জেলা শাখার সোহেল হায়দার, সুমন তালুকদার, অফিসার ইনচার্জ মারুফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক হোসেন উজ্জ্বল,হেফাজত ইসলাম উপজেলা শাখার সভাপতি মাও ফারুক হোসেন, ইসলামি আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাও কারিমুল্লাহ,গণ অধিকার পরিষদ নেতা সোহেল হায়দার,রিপন রাজ প্রমুখ। এ সময় দেশের বিভিন্ন জায়গার খ্যাতনামা শিল্পীরা গজল পরিবেশন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com