মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে
রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে তিন দিনব্যাপী বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুরু হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন রাজশাহীর  অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা দপ্তর এ টুর্নামেন্ট আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো. আক্তার জামীল উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ইন্টারনেটের যুগে মোবাইল গেমসে আসক্ত না হয়ে ছেলে-মেয়েরা মাঠে এসেছে এটাই বড় প্রাপ্তি। তারা আমাদের আলোকবর্তিকা, তাদের  দেখে অন্যরাও উদ্বুদ্ধ হবে।
রাজশাহী প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মো. সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.টি.এম গোলাম মাহবুব ও জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারসহ শিক্ষক-শিক্ষার্থী।
উল্লেখ্য, এই ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগের ৮ জেলার বালক-বালিকা ক্যাটাগরিতে জেলা পর্যায়ের মোট ১৬টি চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com