রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে
ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত

ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আজ সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় চাল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভারতীয় কোম্পানি বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড প্রতি টন ৪৩৪ দশমিক ৫৫ ডলারে চাল সরবরাহ করবে।

সভায় সৌদি আরব থেকে প্রতি টন ৬১৪ দশমিক ৫০ ডলারে ৪০ হাজার টন ডায়ামোনিয়াম ফসফেট (ডিএপি) সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এছাড়া, মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পের জন্য প্রায় ১২ হাজার ৯৮৩ কোটি টাকার তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়েছে সভায়।

সভার পর অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, বর্তমানে দেশের বাজারে পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। জেলা প্রশাসকদের স্থানীয়ভাবে বাজার পর্যবেক্ষণ বাড়ানোর জন্য বলা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com