রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

ভাষা শহীদদের প্রতি পলিমাটি’র শ্রদ্ধা নিবেদন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে
ভাষা শহীদদের প্রতি পলিমাটি’র শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে রাজশাহীর অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পলিমাটি’।

শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে পলিমাটির সদস্যরা রাত ১০:০০ টার মধ্যেই শহরের সিন্ডবি মোড়ে এসে সমবেত হন। এরপর সকলে খালি পায়ে হেঁটে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় সেখানে উপস্থিত আরও বেশ কয়েকজন স্থানীয় শিল্পী-সাহিত্যিক, শিক্ষার্থী, তাদের অভিভাবকরাও তাদের সাথে মিলিত হন। এরপর নির্ধারিত সময়ে তারা ডিসি অফিসের শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান।

এসময় পলিমাটির সভাপতি উজ্জল আলী, উপদেষ্টা ম. রেজা হাসান, আলিফ, সদস্য অথি, শান্ত, নাহিদ, মৃত্তিকা, মাধুর্য, সাইফ, মাহিমসহ অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীলও তাদের সাথে যোগ দেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল বলেন, একুশে ফ্রেব্রুয়ারি আমাদের দেশের ইতিহাসের সাথে জড়িত। ভাষা শহীদদের সম্পর্কে জানাতে শহীদ মিনারে শিক্ষার্থী ও শিশুদের নিয়ে আসা উচিত।  আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি এই দিন সম্পর্কে জানতে না পারে তাহলে দেশের প্রতি তাদের মমত্ববোধ গড়ে উঠবে না।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরসহ নাম না-জানা শহীদ ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়ে রচনা করেছিলেন স্বাধীন বাংলাদেশের ভিত্তি। তাদের আত্মদানের স্মৃতিকে মনে রেখে দেশে উদযাপিত হয়ে আসছে মাসজুড়ে অমর একুশে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালন করা হচ্ছে

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com