মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

শব্দদূষণ রোধে ক্যাম্পেইন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে
শব্দদূষণ রোধে ক্যাম্পেইন

শব্দদূষণ রোধে রাজশাহীর ব্যস্ততম সিএন্ডবি মোড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বুধবার ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারত্বমূলক প্রকল্প’ এবং রাজশাহীর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ’পলিমাটি’ এর আয়োজনে এই ক্যাম্পেইন করা হয়।

বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শহরের সিএন্ডবি মোড়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হয়। শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সর্বস্তরের জনগণকে সচেতন করার লক্ষ্যে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান। এ সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন যানবাহনে অযথা হর্ন না বাজানোর স্লোগান সংবলিত স্টিকার লাগানো হয়। এছাড়া পথচারী ও যানবাহন  চালকদের মাঝে শব্দদূষণের বিভিন্ন তথ্যসংবলিত লিফলেট বিতরণ করা হয়।দায়িত্বরত ট্রাফিক সদস্যরা এই আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতা করেন।

ক্যাম্পেইন পরিচালনার সময় রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), যুগ্ম সচিব তরফদার মো. আক্তার জামীল, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মু. রেজা হাসান , উপসহকারী প্রকৌশলী ( অ:দা:) মো: আলেফ আলী, পরিবেশ অধিদফতর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কবির হোসেনসহ পরিবেশ অধিদপ্তরের  অন্যান্য কর্মকর্তাবৃন্দ, রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরহাদ আহামেদ, পলিমাটি’র সভাপতি উজ্জ্বল আলী, সদস্য সাইফ, মাহিম, শ্রদ্ধা, রাফা, মৃত্তিকা, ছোঁয়া, ববিতা, তৃণা, মিথিলা, নুসরাতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com