শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

বদলে গেল শেখ হাসিনা স্টেডিয়ামের নাম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে
বদলে গেল শেখ হাসিনা স্টেডিয়ামের নাম

বদলে গেল পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এই স্টেডিয়ামের কাজ থমকে যায়। এবার নামও বদলে গেল। এখন থেকে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) নামে পরিচিত হবে এই স্টেডিয়ামটি।

সোমবার বিসিবি সভার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ।

পূর্বাচলে এই ক্রিকেট স্টেডিয়ামে মাঠের সঙ্গে একটি পাঁচ তারকা হোটেল, সুইমিং পুল, জিম, প্যাভিলিয়ন এবং মিডিয়া সেন্টার করার কথা ছিল। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছর আগস্টে বিসিবির সভাপতির দায়িত্ব নেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার পরই তিনি বলেছিলেন, পরিবর্তন করা হবে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা। তারপর বাতিল করা হয় স্টেডিয়ামের দরপত্র।

এই স্টেডিয়ামের জন্য তৎকালীন বোর্ড সরকারের কাছ থেকে পূর্বাচলে নামমাত্র মূল্যে সাড়ে ৩৭ একর জমি পায়। কয়েক হাজার কোটি টাকার এই প্রকল্পের আওতায় সেই জমিতেই গড়ে তোলার কথা পূর্ণাঙ্গ এক ক্রিকেট কমপ্লেক্স।

২০৩১ সালে বাংলাদেশে হওয়ার কথা রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য ভেন্যু বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া আছে আইসিসিকে। বিশ্বকাপকে সামনে রেখেই নৌকার আদলে তৈরি করার কথা ছিল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামকে দ্য বোট নামেও ডাকা হচ্ছিল। কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পরই স্টেডিয়ামটির ভবিষ্যৎ শঙ্কায় পড়ে যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com