রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

হোসেনপুর পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে
হোসেনপুর পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার (৭ মার্চ) বিকেলে পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মদিনাতুল উলুম  ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার মাঠে  হোসেনপুর পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্জ্ব এ,কে, এম, শফিকুল হক (শফিক) এর সভাপতিত্বে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হোসেনপুর পৌর বিএনপি’র  সাবেক যুগ্ন আহব্বায়ক এ,কে, এম মিজানুল হক, পৌরবিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম শহীদ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, ছাত্র নেতা সৌরভ হোসেন,  পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ ৫নং ওয়ার্ডের সর্বস্থরের জনসাধারণ।

এছাড়া, সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে ঢেকিয়া দারুল উলুম মাদ্রাসার এতিমদের সাথে নিয়ে ইফতার করেন পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্জ্ব এ,কে, এম শফিকুল হক (শফিক) তিনি বলেন – বিএনপির নেতা কর্মীসহ বিশেষ করে এতিমদের সাথে ইফতার করতে পেরে আমি খুব আনন্দিত। এতিমদের সাথে ইফতার শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি সমাজের প্রতি দায়িত্ববোধ ও ভালবাসার প্রকাশ। এধরনের আয়োজনের মাধ্যমে সমাজে সম্প্রীতি, ভালবাসা ও মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হয়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, জনগণের ম্যান্ডেট থাকতে থাকতে নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করুন। জনগণের আমানত জনগণকে বুঝিয়ে দিন।

অনুষ্ঠানে সাবেক প্রধান মন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের ভবিষ্যৎ কান্ডারী, দেশনায়ক তারেক রহমানের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com