শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুর পৌর এলাকায় অধ্যাপকের বাসায় তালা ভেঙে চুরি

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬৮৬ বার পড়া হয়েছে
হোসেনপুর পৌর এলাকায় অধ্যাপকের বাসায় তালা ভেঙে চুরি।
কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের এক অধ্যাপকের বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। গত মঙ্গলবার ( ১১ মার্চ) রাতে দুর্বৃত্তরা গাছ দিয়ে ছাদে উঠে গেইট ও দরজার তালা ভেঙে ঘরের ভেতরে করে প্রবেশ করে। এসময় দুর্বৃত্তরা ঘরে রক্ষিত আলমারি, ড্রয়ার এবং আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা,এলইডি টিভি ও স্বর্ণালংকারসহ কয়েক লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।
এই ঘটনায় গৃহকর্তা হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি (অনার্স) কলেজের বাংলা বিভাগের অধ্যাপক এসএম আবুল মোমেন হোসেনপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে জরুরি প্রতিকার দাবি করেছেন।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে দেখা যায়, ঘরের ভেতরের কাপড় চোপড়সহ সবকিছু তছনছ করা এবং আসবাবপত্রের তালা ভাঙ্গা রয়েছে। এসময় অধ্যাপক আবুল মোমেন জানান,গত মঙ্গলবার(১১ মার্চ) বিকেলে নিজ বাসায় তালা লাগিয়ে স্বপরিবারে পশ্চিম দ্বীপেশ্বর মোরগ মহল মসজিদ সংলগ্ন শ্বশুরবাড়িতে বেড়াতে যান। গতকাল বুধবার (১২ মার্চ) দুপুরে বাসায় এসে দেখতে পান সবকিছু এলোমেলো এবং দরজা ও ছাদের সিঁড়িকুটার তালাভাঙ্গা রয়েছে।পরে তিনি থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানিয়ে সাধারণ ডায়েরি করেন।
.
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন ঘটনার সততা নিশ্চিত করে বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তা সঙ্ঘবদ্ধ দূর্বৃত্তদের গ্রেপ্তারে সচেষ্ট রয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com