শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে ২০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী রমজান আলী গ্রেফতার

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে
তাড়াইলে ২০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী রমজান আলী গ্রেফতার

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ২০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী রমজান আলীকে (৫৬) গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত রমজান আলী ধলা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।

তাড়াইল থানা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুর ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ধলা গ্রাম থেকে ২০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী রমজান আলীকে গ্রেফতার করা হয়েছে। রমজান আলী এলাকার চিহ্নিত চোর হিসেবে পরিচিত ছিল।

২০০৪ সালে তার বিরুদ্ধে তাড়াইল থানায় একটি সিধেল চুরির মামলা হয়। উক্ত মামলায় তার ৫ বছরের সাজা হলে সে সিলেট মৌলবীবাজার এলাকায় গিয়ে আত্মগোপনে ছিল। গত রাত বৃহস্পতিবার নিজ গ্রাম ধলায় আসলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন, রমজান আলী তাড়াইল থানার তালিকাভূক্ত দাগী অপরাধী ছিল। শুক্রবার তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com