শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

গণপরিবহনে নারীদের সুরক্ষায় চালু হলো ‘হেল্প’ অ্যাপ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে
গণপরিবহনে নারীদের সুরক্ষায় চালু হলো ‘হেল্প’ অ্যাপ

গণপরিবহনে নারীদের যৌন হয়রানিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ‘HELP’ (হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম) নামে একটি অ্যাপ চালু হয়েছে। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে এই অ্যাপ তৈরি করেছে।

এই অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করে চলন্ত বাস বা যেকোনো গণপরিবহনে নারীরা তাদের সঙ্গে ঘটা যেকোনো হয়রানি বা যৌন নিপীড়নের ঘটনার জন্য তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাইতে পারবেন। অভিযোগও জানাতে পারবেন।

শনিবার রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টার ভবনে অ্যাপটির উদ্বোধন করা হয়। বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, নারী নিপীড়নের ঘটনায় অনেক ক্ষেত্রেই ভুক্তভোগীরা তা প্রকাশ করতে চান না। নতুন চালু হওয়া পরিষেবাটি খুবই সুন্দর উদ্যোগ। এখন থেকে এ অ্যাপের মাধ্যমে পাওয়া অভিযোগগুলোকে এফআইআর হিসেবে গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম। বক্তব্যে তিনি বলেন, ‘সাম্প্রতিক নারী নির্যাতনের যে খবর আসছে, বাস্তবচিত্র আরও খারাপ। একজন নারী ধর্ষণের শিকার হলে তিনি একা নন, পুরো সমাজ-রাষ্ট্রও ধর্ষিত হয়। সে জন্য এটি প্রতিরোধে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

ফওজিয়া মোসলেম বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে কমিউনিটি পর্যায় থেকে চাহিদা আসতে হবে।

সভাপতির বক্তব্যে বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিজেসি ভবিষ্যতেও কাজ করবে বলে জানিয়েছেন।

পাইলট প্রকল্প হিসেবে শুরুতে এই সেবা ঢাকার বছিলা থেকে সায়েদাবাদ রুটে বাস্তবায়ন করা হবে। যদিও সীমিত আকারে সেবাটি দেশের যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন নারীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com