বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: ড. ইউনূস

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে
পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: ড. ইউনূস

দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে পুলিশ বাহিনীর ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, “পুলিশকে অবহেলা করে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। তারা সম্মুখ সারির যোদ্ধা, তাদের কার্যকর ভূমিকা ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়।”

সোমবার (১৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আইন সঠিকভাবে প্রয়োগ এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পারলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে দেশ গড়ার কোনো পরিকল্পনাই কাজে আসবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

ড. ইউনূস বলেন, পুলিশ আগে খারাপ মানুষের পাল্লায় পড়েছিল, এখন পুলিশকে আলোময় বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, নির্বাচন যতই কাছে আসবে ষড়যন্ত্র ততই তীব্র হবে। সেজন্য পুলিশকে সতর্ক থাকতে হবে। আমরা যুদ্ধাবস্থায় আছি, এইটা মনে রেখে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। এই যুদ্ধাবস্থার সুযোগে শান্তি নষ্টের চেষ্টা করবে ষড়যন্ত্রকারীরা। প্রধান উপদেষ্টা বলেন, মস্তবড় সম্ভাবনার দেশ বাংলাদেশ। সেটাকে আমরা বাস্তবতায় নিতে পারিনি। কিন্তু জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন করে দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। এই সম্ভাবনাকে যেন আমরা হেলায় না হারাই।

বৈঠকে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বক্তব্য রাখেন।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com