বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের ২ মামলা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে
সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের ২ মামলা

সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন–দুদক।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুদকের উপপরিচালক তাহাসিন মুনোবীল হক বাদী হয়ে মামলা দু্টি করেন।

মামলা দুটির মধ্যে একটি আত্মসাত ও অন্যটিতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

আত্মসাৎ মামলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস ভুক্ত ব্যাংকের সিএসআর খাত থেকে সূচনা ফাউন্ডেশন এর নামে ৩৩ কোটি টাকা সহায়তার নামে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের প্রাক্তন সভাপতি নজরুল ইসলাম মজুমদারকে আসামি করা হয়েছে।

অপর মামলাটি হয়েছে, ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে যোগদানের অভিযোগে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

ক্ষমতার অপব্যবহার মামলায় অভিযোগ করা হয়েছে, জীবন বৃত্তান্তে ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভ করেন সায়মা ওয়াজেদ পুতুল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com