বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আওয়ামী লীগকে আসতে দেবো না : আখতার হোসেন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে
শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আওয়ামী লীগকে আসতে দেবো না : আখতার হোসেন

শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, কোনো হত্যাকাণ্ডের জন্যই আওয়ামী লীগ দায় স্বীকার বা দুঃখ প্রকাশ করেনি। সেই আওয়ামী লীগের পক্ষে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাঁড়ান, তাহলে বাংলাদেশের জনগণ তার বিপক্ষে দাঁড়াবে।

শনিবার (২২ মার্চ) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি-ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আমাদের ভাইয়েরা জীবন দেয়নি। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আওয়ামী লীগকে আসতে দেবো না। মুজিববাদী আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর পুনর্বাসন করতে দেওয়া হবে না।

তিনি বলেন, ৭ মাস হয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কার্যক্রম শুরু করেনি। সরকারের প্রতি আহ্বান, দ্রুত দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কার্যক্রম শুরু করুন। রাজনৈতিকভাবে জুলাই সনদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা থাকতে হবে।

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না। অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। নিবন্ধন বাতিল না করলে ছাত্র-জনতা রাজপথে নেমে নিবন্ধন বাতিল করিয়ে ছাড়বে।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com