রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

ঢাকায় সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২১১

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে
ঢাকায় সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২১১

জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম, চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট পরিচালনা করে ২৩ ছিনতাইকারীসহ গ্রেফতার করা হয়েছে ২১১ জনকে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রোববার (২৩ মার্চ) রাত ১২টা থেকে ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে।

এর মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপির ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।

ডিসি তালেবুর রহমান আরও জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছে চার জন ডাকাত, ২৩ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, দুই জন চাঁদাবাজ, ১৫ জন চোর, ২৩ জন মাদক কারবারি, ৩৩ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত আটটি চাকু, একটি সামুরাই, একটি চাপাতি, পাঁচটি রড, একটি কাটার, একটি সিএনজি, একটি লোহার গ্রিল, চারটি মোবাইলফোন ও ১৮টি ওমানের ১০০ বাইসা নোট উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার মাদকের মধ্যে রয়েছে দুই কেজি ২৯২ গ্রাম গাঁজা, ১৯৩ ইয়াবা ও ২৫.৭ গ্রাম হেরোইন।

গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৫৪টি মামলা রুজু করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com