মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

নোয়াখালীতে হান্নান মাসউদের ওপর হামলা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে
নোয়াখালীতে হান্নান মাসউদের ওপর হামলা

সোমবার (২৪ মার্চ) ইফতারের পর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে হান্নান মাসউদের নেতৃত্বে বিক্ষোভ করছেন তার নেতাকর্মীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডের একাধিক টিম পরিদর্শন করেছে।

জানা যায়, জাহাজমারা ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে পথসভা করছিলেন হান্নান মাসউদ। এ সময় কয়েকজন এসে পথসভায় হামলা চালান। এ সময় হামলায় হান্নান মাসউদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, আহত হন এনসিপির ৫০ নেতাকর্মী। 
 
প্রতিবাদে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন হান্নান মাসউদ। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ১০টা) তার অবস্থান কর্মসূচি চলছিল।
 
এদিকে হান্নান মাসউদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে হামলার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করে বিচারের দাবি জানানো হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com