রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলে দর্জি কারিগরদের ব্যস্ততা, নির্ঘুম রাত কাটছে

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে
তাড়াইলে দর্জি কারিগরদের ব্যস্ততা, নির্ঘুম রাত কাটছে

ঈদ সামনে ব্যস্ততা বেড়েছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দর্জি কারিগরদের। ঈদের আগেই কাস্টমারদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার তাগিদ রয়েছে। কাস্টমাররা যাতে সময়মতো নতুন পোশাক পান, সেজন্য নির্ঘুম রাত কাটছে কারিগরদের।

গতকাল বুধবার তাড়াইল সদর বাজার রোড শরীফ এন্ড বুলবুল ক্লথ স্টোরের টেইলার্স ঘুরে দেখা গেছে এমন দৃশ্য। দর্জি কারিগর ও কাটিং মাস্টার নুরুজ্জামান খান জানান, ঈদকে সামনে রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি নতুন পোশাক সরবরাহ করতে হবে। সেজন্য ২০ রমজানের পর থেকে আর কোনো অর্ডার নেওয়া হচ্ছে না। তবে রোজার প্রথম দিকে অর্ডার একটু কম থাকলেও ১০ রমজান থেকে বেড়েছে। তিনি আরও বলেন, গতবছরের তুলনায় এ বছর পোশাকে বৈচিত্র্য বেশি। শার্ট, প্যান্ট, থ্রিপিসের সঙ্গে পাল্লা দিয়ে তৈরি হচ্ছে পাঞ্জাবি। সময়মতো কাজ শেষ করে কাস্টমারকে দিতে পারলেই আমরা খুশি। তাড়াইল বাজার খলিফাপট্রি সহ উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, টেইলার্সগুলোতে কাজ চলছে দ্রুতগতিতে। ব্যস্ততার কারণে দম ফেরার ফুরসত নেই তাদের।

কাস্টমার মাসুদ করিম, সৌরভ, ইমন সহ আরও অনেকে বলেন, ঈদে নতুন পোশাক তো সবাই চায়। রেডিমেড দোকানে একই নকশার অনেক পোশাক থাকে। তাই নিজের পছন্দমতো কাপড় কিনে পোশাক বানাতে দিয়েছি দর্জির দোকানে। সালমা আকতার বলেন, ঈদ সামনে থ্রিপিস বানাতে টেইলার্সে এসেছি। কারণ টেইলার্স থেকে বানিয়ে নেওয়া পোশাকের ফিটিং ভালো হয়। কোনো সমস্যা হলে নিয়ে এসে আবার বলা যায়।

ব্যস্ততার কারণে ২০ রমজানের পর থেকে অর্ডার নেওয়া বন্ধ রয়েছে বলে জানান শরীফ এন্ড বুলবুল ক্লথ স্টোরের মালিক বুলবুল আহমাদ। তিনি বলেন, এখনো প্রতিদিন শত কাস্টমার এসে ফিরে যাচ্ছেন। অনেকে আবার খুব জোর অনুরোধ জানাচ্ছেন। মানবিক দৃষ্টিকোণ থেকে অর্ডার বন্ধ করার পরও কিছু অর্ডার নিয়েছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com