সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি পলিমাটি’র শ্রদ্ধা নিবেদন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে
স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি পলিমাটি'র শ্রদ্ধা নিবেদন
বুধবার (২৬ মার্চ ২০২৫) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে রাজশাহীর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পলিমাটি’।  সকাল সাড়ে ৬ টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন স্বাধীনতা স্তম্ভে এ শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে ফুল সংগ্রহ করে পলিমাটির সদস্যরা আগের দিন সন্ধ্যা হতে নিজেরাই পুষ্পস্তবক তৈরির কাজে লেগে যান যা ছিলো সত্যিই চিত্তাকর্ষক। এরপর নির্ধারিত সময়ে তারা ডিসি অফিস সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।
এসময় পলিমাটির সভাপতি উজ্জল আলী, উপদেষ্টা মু. রেজা হাসান, সহকারী প্রকৌশলী জনাব আলিফ, রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হোসেন, সংগঠনের সদস্য নাহিদ, মাহিম, হাকিম, তৃনা, শ্রদ্ধা, মাধুর্য, রাফা, ফারিয়া, রোকসানা, নিজাম,  সাইফ সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব ও সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাতুল করিম মিজানও তাদের সাথে যোগ দেন।
.
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের। প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করতে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিল বাংলার দামাল ছেলেরা। এরই ধারাবাহিকতায় বহু ত্যাগ-তিতিক্ষা আর রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে  অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com