মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

টানা ছুটিতেও স্থবির হবে না অর্থনীতি : অর্থ উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে
টানা ছুটিতেও স্থবির হবে না অর্থনীতি : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ঈদে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে দেশ। তবে এ সময় দেশের অর্থনীতিতে কোনো স্থবিরতা তৈরি হবে না। বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ঈদের টানা ৯ দিন ছুটি থাকলেও দেশের অর্থনীতিতে কোন স্থবিরতা তৈরি হবে না। এসময় উপদেষ্টামণ্ডলীর বেশিরভাগ সদস্য ঢাকায় থাকবে। সচিবরা দেশের বাইরে গেলেও সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা হবে না বলে জানান ড. সালেহউদ্দিন। তিনি বলেন, কোনো সমস্যা হবে না। ডিজিটাল পদ্ধতিতে আজকাল সিদ্ধান্ত নেয়া যায়।

উপদেষ্টা বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন বাসমতি চাল, সৌদি আরব ও অভ্যন্তরীণ বাজার থেকে ৭০ হাজার মেট্রিক টন সার এবং স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দেয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com