মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

আজ থেকে টানা ৯ দিনের ছুটি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে
শুক্রবার থেকে টানা ৯ দিনের ছুটি

পবিত্র ঈদ-উল-ফিতরের আগে গতকাল বৃহস্পতিবার শেষ অফিস করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আজ শুক্রবার থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত টানা ৯ দিনের সরকারি ছুটি কাটাবেন চাকরিজীবীরা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ (সোমবার) বা ১ এপ্রিল (মঙ্গলবার) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। তবে ৩১ মার্চ ঈদ-উল-ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। ঈদ উপলক্ষে এই বছর পাঁচ দিনের ছুটি দেওয়া হচ্ছে। ২৮ মার্চ (শুক্রবার) শবে কদরের ছুটি। এবার ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি, টানা পাঁচ দিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) থাকবে ২ এপ্রিল পর্যন্ত।

এর মাঝে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। কিন্তু সরকার ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে।

এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দু’দিনের সাপ্তাহিক ছুটি। সে ক্ষেত্রে সব মিলিয়ে টানা ৯ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com