বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুইজ বিজয়ীদের মাঝে কিশোরগঞ্জ এর বাসিন্দা গ্রুপের পুরস্কার বিতরণ

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে
কুইজ বিজয়ীদের মাঝে কিশোরগঞ্জ এর বাসিন্দা গ্রুপের পুরস্কার বিতরণ

সাম্যের জয়গানে, ঐক্যের বন্ধনে; সম্প্রীত সমাজ ও দেশকে ভালো রাখে এই স্লোগানে এগিয়ে চলেছে একটি ফেইসবুক অললাইন গ্রুপ “কিশোরগঞ্জ এর বাসিন্দা।” অল্প সময়ের ব্যবধানে গ্রুপটি বরাবরের ন্যায় নবম তম ঈদ আনন্দ কুইজের আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের “লেকসিটি রুপটপ রেষ্টুরেন্ট” এ পদ্মা জেনারেল হাসপাতালের সৌজন্যে কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলার প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা আরজু মিল্কী, কিশোরগঞ্জ আইনজীবী সমিতির ১ম নারী আইনজীবী শামসুন্নাহার কাজল, সাবেক কৃতি ক্রীড়াবিদ ও শিক্ষিকা হাবিবা রীপা, কিশোরগঞ্জ জেলা সাউন্ড ব্যবসায়ী সমিতির সভাপতি হাবিবুল্লাহ টিটু ও পদ্মা জেনারেল হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর জাহাঙ্গীর আলম প্রমুখ।

গ্রুপ ক্রিয়েটর রায়হান কাওসার বাপ্পীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, কম্পিউটার বাংলার চেয়ারম্যান শফিউল আলম শফিক ও কিশোরগঞ্জ এর বাসিন্দা গ্রুপের পরিচালক রুহুল আমিন। মোনাজাত পরিচালনা করেন মুফতি মাহমুদুল হাসান।

ঈদ আনন্দকে বাড়িয়ে তোলার জন্য এমন আয়োজন সবাইকে আকৃষ্ট করেছে বলে জানিয়েছেন উপস্থিত অতিথিবৃন্দ ও পুরস্কার বিজয়ীরা। 

কুইজ বিজয়ীদের মাঝে কিশোরগঞ্জ এর বাসিন্দা গ্রুপের পুরস্কার বিতরণ

জানা যায়, কুইজ আয়োজনটিতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে তাদের মতামত (উত্তর) প্রকাশ করেছে। পরে উত্তরদাতাদের মধ্যে থেকে মোট ২৪ জনের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com