বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে ঈদ উপহার বিতরণ করেছে এপেক্স ক্লাব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ঈদ উপহার বিতরণ করেছে এপেক্স ক্লাব

কিশোরগঞ্জের সুবিধাবঞ্চিত শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদ উপহারে রয়েছে চাল, চিনি, তেল, পিয়াজ, কিসমিস, সেমাই, দুধ ও সাবান।

শনিবার (২৯ মার্চ) শহরের ষ্টেশান রোডস্থ আহাদ হোমিও হলে এ আয়োজন সম্পন্ন হয়। 

ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান রাশেদুল হক রবিন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সদ্য অতীত সভাপতি এপেক্সিয়ান ডা: মো: সালাহউদ্দীন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো: জুলিয়াস, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আহসান জামিল খান রাকিব, সেক্রেটারি এপেক্সিয়ান মো: শাকির আলম ও সেবা পরিচালক এপেক্সিয়ান মোবারক হোসেন।

কিশোরগঞ্জে ঈদ উপহার বিতরণ করেছে এপেক্স ক্লাব

ঈদ উপহার পেয়ে সুবিধাবঞ্চিত মুজিবুর রহমান জানান, দেশের এই পরিস্থিতিতে এইটুকু উপহার পেয়ে আমরা আনন্দিত। ঈদের দিন সবার মতো আমরাও সেমাই খেতে পারবো। এসময় অন্যদের চোখে মুখেও স্বস্তি দেখা যায়। 

উল্লেখ্য, এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জ প্রতি বছর এই সেবা কার্যক্রমের পাশাপাশি আরও অনেক কার্যক্রম পরিচালনা করে থাকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com