সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস

নাটোরে ডিসির বাংলোতে বিপুল ব্যালট পেপার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে
নাটোরে ডিসির বাংলোতে বিপুল ব্যালট পেপার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল পরিমাণ ব্যালট পেপার পাওয়া গেছে নাটোর জেলা প্রশাসকের পুরনো বাংলোর গর্তে। এগুলোর বেশির ভাগই সিলমারা ব্যালট পেপার।

শনিবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কান্দিভিটুয়ায় জেলা প্রশাসকের পুরনো বাংলোর বাঁশ ঝাড়ের নিচে মাটিতে পুঁতে রাখা ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। তবে বেশির ভাগ ব্যালট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোর-(লালপুর-বাগাতিপাড়া) আসনের।

এর আগে শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ডিসির পুরনো বাংলোর পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। তবে এত পরিমাণ ব্যালট পেপার উদ্ধার নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, দ্বিতীয় দিনের মতো ডিসির পুরনো বাংলোর ভেতরের পুকুরে অস্ত্র উদ্ধার অভিযান চলছিল। এ সময় ব্যালট পেপার গুলো গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে। পরে খবর পেয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যালট পেপারগুলো উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাশেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ব্যালট পেপার গুলো ট্রেজারিতে ছিল। এরপর উপজেলা পরিষদের নির্বাচনের সময় স্থান সংকুলানের কারণে এগুলো পুরনো বাংলোতে রাখা হয়। সেখান থেকে কে বা কারা এই ব্যালট গুলো নষ্ট করেছে তা আমাদের জানা নেই। তবে বাকি যে ব্যালট গুলো ছিল সেগুলো নির্বাচন কমিশনের যে টেন্ডার হয়েছে সেই টেন্ডারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com