রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

হাসপাতালে মৃত শিশুকে ফেলে উধাও স্বজনেরা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে
হাসপাতালে মৃত শিশুকে ফেলে উধাও স্বজনেরা

রাজধানীর নীলক্ষেত এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই মাস সাত দিন বয়সী শিশুটির নাম সুমাইয়া।

গতকাল শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে নীলক্ষেত হোম ফেয়ার হাসপাতালের পাঁচতলার পিআইসিইউ ওয়ার্ড থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে নিউমার্কেট থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

হোম ফেয়ার হাসপাতালের ইনচার্জ মো. আজাদুর রহমান সাংবাদিকদের বলেন, সুমাইয়ার শ্বাসকষ্টের কারণে ২৩ মার্চ শিশুটির বাবা পরিচয় দিয়ে কামাল হোসেন হাসপাতালে ভর্তি করান। ঠিকানা দেওয়া হয় মাগুরা শালিখা উপজেলা। শিশুটির অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে পিআইসিইউতে ভর্তি করা হয়। এর পর থেকে স্বজনদের খুঁজে পাওয়া যায়নি। একটি মোবাইল নম্বর দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। শিশুটি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ২৮ মার্চ দুপুরে মারা যায়। কিন্তু ভর্তি করার পর থেকেই তাঁর স্বজনদের খুঁজে পেয়ে থানা-পুলিশে ফোন দিয়ে বিষয়টি জানানো হয়।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ আহমেদ বলেন, ‘খবর পেয়ে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নীলক্ষেত হোম ফেয়ার হাসপাতাল থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করি।’

হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানা যায়, ২৩ মার্চ বাবা কামাল হোসেন মাগুরা জেলার শালিখা থানার ঠিকানায় শ্বাসকষ্টের কারণে ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করান। কিন্তু ভর্তির পর থেকে শিশুটির কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায়নি। গতকাল ২৮ মার্চ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের খুঁজে না পেয়ে বিষয়টি থানায় জানায়। একটি মোবাইল নম্বর থাকলেও সেটি বন্ধ পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, শ্বাসকষ্টের কারণেই শিশুটি মারা গেছে। তবুও মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য ময়নাতদন্তের জন্য জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com