সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস

গাজীপুরে বাস–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী ও শিশু নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে
গাজীপুরে বাস–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী ও শিশু নিহত

গাজীপুরের শিববাড়ি এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও শিশু নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজির চালক ও আরও ৩ যাত্রী।

এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দিলে মুহুতেই বাসটি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিভায়।

সোমবার (৩১ মার্চ) সকাল দশটার দিকে গাজীপুরের শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল দশটার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা গাজীপুর শহরের দিকে যাচ্ছিল। সিএনজিটি গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাস সিএনজিটিকে চাপা দেয়। এ সময় সিএনজিতে থাকা শিশু তাবাসসুম (৫) ও তার ফুফু ঘটনাস্থলে মারা যান।

স্থানীয়রা সিএনজি চালক ও অপর যাত্রীদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, নিহতদের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com