সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক

যশোরের পল্লীতে বাঁশের সাঁকো থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে
যশোরের পল্লীতে বাঁশের সাঁকো থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

যশোরের বাঘারপাড়ায় বাঁশের সাঁকো থেকে পড়ে উৎস অধিকারী (৮) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বাঘারপাড়ার নারিকলেবাড়িয়া এলাকায় চিত্রা নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে তার মৃত্যু হয়। ওই শিক্ষার্থী নারিকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিহতের স্বজনেরা জানান, আজ বুধবার দুপর ১২টার দিকে উৎস দুই শিশুর সঙ্গে নারিকেলবাড়িয়া শ্মশানের পাশে চিত্রা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তারা চিত্রা নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকোর ওপর উঠে। সে সাঁকো থেকে ঝাঁপ দিলে নদীর পানিতে পড়ে ডুবে যায়। তার সাথে থাকা শিশুদের চিৎকারে পাশের নামযজ্ঞ স্থল থেকে মানুষ ছুটে এসে নদীতে নেমে তাকে খুঁজতে থাকে। দুপুর সোয়া একটার দিকে নদী থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান বলেন, বাঁশের সাঁকো থেকে চিত্রা নদীতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্র উৎস অধিকারী মারা গেছে। ধারনা করা হচ্ছে, পানির চাপে শিশুটির লাঞ্চ ক্ষতিগ্রস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের সুরুতহাল রিপোর্ট শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।v

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com