রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১০

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে
লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১০

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে পাঁচজন নারী, চারজন পুরুষ ও একজন শিশু। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

ওসি জানান, আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া এলাকায় কক্সবাজার থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে রিল্যাক্স পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও পুলিশ বাসটি জব্দ করেছে।

দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি শুভ রঞ্জন চাকমা জানান, নিহত ও আহতরা সবাই আত্মীয়স্বজন এবং ঈদের ছুটিতে কুষ্টিয়া থেকে কক্সবাজার যাচ্ছিলেন।

তিনি বলেন, ঘটনাস্থলেই আটজন মারা যান এবং অপর দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আশেকও নিশ্চিত করেছেন যে চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com