সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

হোসেনপুরে অষ্টমী স্নানোৎসব শনিবার

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে
হোসেনপুরে অষ্টমী স্নানোৎসব শনিবার
কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু সম্প্রদায়ের অষ্টমী স্নানোৎসব আজ শনিবার (৫ এপ্রিল)।
স্থানীয় আয়োজকরা জানান, আগত পুন্যার্থীদের সুষ্ঠুভাবে স্নান কার্য  সম্পাদনের জন্য ইতোমধ্যেই সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যার মধ্যে স্নান ঘাটের সংস্কার, কাপড় পরিবর্তন কক্ষ, অস্থায়ী টয়লেট নির্মাণ, সুপেয় পানীয় জল সরবরাহসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। স্থানীয় পুরোহিতদের ভাষ্যমতে, পুণ্যস্নানের লগ্ন শুরু হবে শুক্রবার (৪ এপ্রিল) রাত ২টা থেকে শুরু হয়ে ৫ এপ্রিল রাত ১২টা ৪৫ পর্যন্ত। স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে উঠবে দেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখো পূণ্যার্থী।ইতোমধ্যে স্নানোৎসবে অংশ নিতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে পূণ্যার্থীরা হোসেনপুরে আসতে শুরু করেছেন।
.
হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা জানান, যদিও ব্রহ্মপুত্র নদের স্নান ঘাটটি ময়মনসিংহ জেলার পাগলা থানার অধীনে তবুও নিরাপত্তার জন্য প্রশাসনিক ভাবে আমাদের পক্ষ থেকেও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অফিসার ইনচার্জ (ওসি)মারুফ হোসেন জানান, স্নান উৎসবে আগত সকল হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য হোসেনপুর থানা পুলিশ  ও পাগলা থানা পুলিশ যৌথভাবে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন,যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
.
এ ব্যাপারে হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শিল্পপতি জহিরুল ইসলাম মবিন ও গণমাধ্যম ব্যক্তিত্ব অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম,  বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক সঞ্চিত চন্দ্র শীল সহ অনেকেই জানান, এ বছর ওই অষ্টমী স্নানোৎসব নির্বিঘ্ন করতে স্থানীয় পুলিশ ও প্রশাসনের পাশাপাশি বিএনপির দলীয় নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে। যাতে আগত হিন্দু ধর্মাবলম্বী লোকজন নিশ্চিন্তে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন। তাই আশা রাখছি অন্যান্য বছরের তুলনায় এবারের অষ্টমী স্নানোৎসব হবে আরো বেশি জমজমাট ও উৎসবমুখর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com