সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করছে।

শনিবার (৫ এপ্রিল) নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে মহাষ্টমী স্নান উৎসব পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় মহাষ্টমী স্নান উৎসবের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের টিমকে ধন্যবাদ জানান অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

এই স্নানকে ঘিরে নদীর পাড়, ঘাটসহ পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে দেড় হাজারেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনী। টহল দিচ্ছে সেনাবাহিনী, নদে রয়েছেন কোস্টগার্ড, নৌবাহিনী সদস্যসহ ফায়ার সার্ভিসের কয়েকটি টিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ প্রমুখ।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে শুক্রবার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্যস্নান। শুক্রবার (৪ এপ্রিল) রাত ২টা থেকে শুরু হয়ে শনিবার (৫ এপ্রিল) রাত ১২টা ৪৫ পর্যন্ত এই উৎসব চলবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com