মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার পরামর্শ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে
পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার পরামর্শ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার

পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির অংশ নয়। সোমবার সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “এই সময় ইলিশের নামে জাটকা খাওয়া সম্পূর্ণ অবৈধ এবং এটি আইনের লঙ্ঘন। ঢাকায় পহেলা বৈশাখে ইলিশ খাওয়ার রেওয়াজ শুরু হয়েছে, তবে সারা দেশে এমনটি সাধারণ নয়।”

তিনি আরও বলেন, পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়ার প্রচলন একটি আরোপিত সংস্কৃতি। এ সময় তিনি শাক, পোড়া মরিচ ও ভর্তা খাওয়ার পরামর্শ দেন।

ফরিদা আখতার জানান, ইলিশ রক্ষার লক্ষ্যে আগামীকাল থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী “জাটকা সংরক্ষণ সপ্তাহ,” যা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। তিনি সবাইকে জাটকা সংরক্ষণে সহযোগিতা করার জন্য আহ্বান জানান এবং জাটকা ধরলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com