মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

কিশোরগঞ্জে ভাড়াবাসায় মিলল পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ভাড়াবাসায় মিলল পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ

কিশোরগঞ্জে ভাড়াবাসা থেকে আমিনুল ইসলাম (৩০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের নিউটাউন এলাকার একটি বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমিনুল ইসলাম (৩০) পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের আবদুল হামিদের ছেলে। তিনি কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা শহরের নিউটাউন এলাকার শরীফুল ইসলামের বাসার ভাড়াটিয়া হিসেবে স্ত্রী–সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন আমিনুল ইসলাম। ঈদের ছুটি কাটিয়ে স্ত্রী–সন্তান গ্রামের বাড়িতে রেখে গত ৫ এপ্রিল তিনি কিশোরগঞ্জ আসেন। এরপর ৬ এপ্রিল কর্মস্থলে ডিউটি করেন তিনি। সোমবার (৭ এপ্রিল) তার কোনো ডিউটি ছিল না। এদিন দুপুরে সর্বশেষ তার মা ও স্ত্রীর সঙ্গে কথা বলেন আমিনুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা বাসার মালিককে জানালে তিনি বাসার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তাদের জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আমিনুলের মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com