রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আটক ১০

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে
নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আটক ১০
নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আফসার আলী ছেলে শরিফুল ইসলাম (৫৫) এবং একই গ্রামের মৃত আফসের আলীর ছেলে আজিজুল হক (৫৫)।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধুরিয়া গ্রামের শরিফুল ইসলাম ও লালচানের পাশাপাশি জমি আছে। শরিফুল ইসলামের বাবা আফসার আলী ১০ বছর আগে তাদের জমিতে মেহগুনি গাছ রোপন করেছিলেন। সম্প্রতি জমি মাপজোক করে গাছটি লালচানদের মধ্যে পড়ে। গতকাল বুধবার রাতে শরিফুল ইসলাম গাছটি কেটে নেয়। বৃহস্পতিবার সকালে লালচান জমিতে গাছ দেখতে না পেয়ে ক্ষিপ্ত হন। দুপুরের শরিফুল ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় লালচান ও তার লোকজন রামদা, কুড়াল, হাসুয়া দিয়ে শরিফুল ইসলামকে আক্রমন করে গুরুত্বর আহত করে।
.
এ পর্যায়ে শরিফুল ইসলামকে বাঁচাতে তার আত্মীয় স্বজন এগিয়ে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে শরিফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় আহত হয় আরো ১০জন। আহতদের মধ্যে আজিজুল ইসলামকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। আরো দুইজনের অবস্থা আশংকাজনক। তারা হলেন- আব্দুস সাত্তারের ছেলে রবিউল ইসলাম ও অসির দফাদারের ছেলে একরামুল। পুলিশ ঘটনাস্থল থেকে বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের কছিমুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম ও মৃত বেলাল হোসেনের ছেলে কালামসহ ১০ জনকে আটক করে।
.
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনায় দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com