সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সীতাকুণ্ডে লিফট ছিঁড়ে ২ শ্রমিকের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে
সীতাকুণ্ডে লিফট ছিঁড়ে ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি লোহার রড উৎপাদনকারী প্রতিষ্ঠানে তার ছিঁড়ে লিফট নিচে পড়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার উপজেলার সুলতানা মনজিল এলাকায় জিপিএইচ ইস্পাত নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন- মোস্তফা (২৫) ও রিফাত (২৫)। মোস্তাফা সীতাকুণ্ডের ও রিফাত মিরসরাই উপজেলার বাসিন্দা। তারা ঠিকাদারের মাধ্যমে নিয়োগ পাওয়া শ্রমিক বলে জানা গেছে।

সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান বলেন, কারখানায় মালামাল তোলার সময় লিফটের তার ছিঁড়ে দুই শ্রমিক নিচে পড়ে যায়। সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে তাদের মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, বেলা সাড়ে ১২টার দিকে তাদেরকে হাসপাতালে আনার পর চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন ও রিফাতকে ভর্তি করান।

পরে চিকিৎসাধীন অবস্থায় রিফাতেরও মৃত্যু হয় বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com